২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে চাঙাভাব অব্যাহত

আগের দিনের মতো সপ্তাহের দ্বিতীয় দিনেও চাঙাভাবের মধ্য দিয়ে ঢাকার পুঁজিবাজারে লেনদেন হয়েছে। লেনদেনের পরিমাণ বেশি হলেও বেশিরভাগ শেয়ারের দাম কমেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2011, 06:49 AM

Updated : 24 Aug 2022, 02:44 PM

ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের দিনের মতো সপ্তাহের দ্বিতীয় দিনেও চাঙাভাবের মধ্য দিয়ে ঢাকার পুঁজিবাজারে লেনদেন হয়েছে। লেনদেনের পরিমাণ বেশি হলেও বেশিরভাগ শেয়ারের দাম কমেছে। সোমবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ সূচক ছিলো ৬৫২৮ দশমিক ২০ পয়েন্ট, যা দিনের শুরুর চেয়ে ৫৮ পয়েন্ট বা ০ দশমিক ৯০ শতাংশ বেশি। সারাদিনে ১ হাজার ৫৯২ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। লেনদেন হওয়া ১২০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৩২টির। ৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত ছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১২৫০ ঘ.