২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে শুরুতে দর উত্থানের পর দ্রুত পতন

সপ্তাহের শেষ দিনের শুরুতে একবার দর চড়লেও এরপরই দ্রুত দরপতন হয়েছে ঢাকার পুঁজিবাজারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2011, 05:44 AM

Updated : 24 Aug 2022, 02:30 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের শেষ দিনের শুরুতে একবার দর চড়লেও এরপরই দ্রুত দরপতন হয়েছে ঢাকার পুঁজিবাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার লেনদেনের শুরুতে দর একটু পড়ে যায়। এরপর তা বেড়ে যায়। সোয়া ১১টায় সাধারণ সূচক ৬৭০০ স্পর্শ করে। কিন্তু এরপরই দ্রুত দর পতন হতে থাকে। বেলা ১১টা ২৮ মিনিটে সাধারণ সূচক ছিলো ৬৫৭৪ দশমিক ৬৩, যা দিনের শুরুর চেয়ে ৯৮ দশমিক ৭৭ পয়েন্ট কম। ওই সময় পর্যন্ত লেনদেন হওয়া ১৬৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দামই কমেছে, বেড়েছে ২৭টির। ৭টি শেয়ারের দাম অপরিবর্তিত ছিলো। একদিন আগে বুধবার সূচক ১৪৯ পয়েন্ট কমে। যে কারণে বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা রাস্তায় নেমে আসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১১৪০ ঘ.