২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২২৪৬ কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন

দুই হাজার ২৪৬ কোটি টাকা ব্যয়ে ১১টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2011, 01:50 PM

Updated : 24 Aug 2022, 02:28 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই হাজার ২৪৬ কোটি টাকা ব্যয়ে ১১টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে এক হাজার ১৫৫ কোটি টাকা দেবে সরকার এবং উন্নয়ন সহযোগীদের কাছ থেকে আসবে বাকি এক হাজার ৯১ কোটি টাকা। মঙ্গলবার পরিকল্পনা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপার্সন শেখ হাসিনার সভাপতিত্বে শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে সবচেয়ে বড় প্রকল্প 'কর্ণফুলীর পানি সরবরাহ (১ম সংশোধিত) প্রকল্প'। এটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে এক হাজার ৫১০ কোটি টাকা। অনুমোদিত অন্য প্রকল্পের মধ্যে রয়েছে- ১৭২ কোটি টাকা ব্যয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 'তিনটি জেলা কারাগারের অবকাঠামো নির্মাণ এবং দুটি জেলা কারাগারের অসমাপ্ত কাজ সমাপ্তকরণ প্রকল্প', ১২০ কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার বিভাগের 'বাংলাদেশ ঘুর্ণিঝড় উপদ্রুত এবং সিডর আক্রান্ত উপকূলীয় এলাকায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প' এবং ১১৯ কোটি টাকা ব্যয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের 'সকল জেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ (১ম পর্যায়) প্রকল্প'। ৭৯ কোটি টাকা ব্যয়ে সড়ক ও রেলপথ বিভাগের 'উজানচর-বাজিতপুর-অষ্টগ্রাম সড়ক উন্নয়ন (বাজিতপুর-অষ্টগ্রাম অংশ) প্রকল্প', ৫৭ কোটি টাকা ব্যয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের 'হাটহাজারী রোডের স