২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'শেয়ারবাজার নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য রাজনৈতিক'

শেয়ারবাজারের নাজুক পরিস্থতির জন্য বিএনপিকে দায়ী করে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য 'রাজনৈতিক' বলে মনে করেন সরকারদলীয় সাংসদ আ হ ম মুস্তফা কামাল। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2011, 11:50 AM

Updated : 24 Aug 2022, 02:29 PM

ঢাকা, ফেব্রুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারবাজারের নাজুক পরিস্থতির জন্য বিএনপিকে দায়ী করে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য 'রাজনৈতিক' বলে মনে করেন সরকারদলীয় সাংসদ আ হ ম মুস্তফা কামাল। তবে তিনি এও মনে করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য তদন্ত কাজে কোনো প্রভাব ফেলবে না। মঙ্গলবার সরকারি-বেসরকারি অংশিদারিত্ব (পিপিপি) বিষয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে সংসদের মিডিয়া কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মত দেন মুস্তফা কামাল (লোটাস কামাল)। তিনি অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। সোমবার মন্ত্রিসভার বৈঠকে খাদ্যমূল্য বৃদ্ধি ও শেয়ারবাজারের নাজুক পরিস্থিতির জন্য বিরোধী দলকে দায়ী করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সাংবাদিকদের এ কথা জানান। সেদিনই বিকালে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অভিযোগ নাকচ করে বিএনপি। পুঁজিবাজারের অস্বাভাবিক দরপতন ও কারসাজির কারণ খতিয়ে দেখতে গত জানুয়ারিতে খন্দকার ইব্রাহিম খালেদকে প্রধান করে একটি কমিটি করা হয়েছে। ওই কমিটি ইতোমধ্যে কার্যক্রমও শুরু করেছে। 'সূচক সাড়ে তিন বা চার হাজারে নামতে হবে' লোটাস কামাল জানান, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের সময় শেয়ারবাজারের সূচক ছিলো ২ হাজার ৬শ পয়েন্টের মতো। হঠাৎ তা বেড়ে ১০ হাজার পয়েন্ট হয়েছে। "কিন্তু গত দু'বছরে দেশে এমন কোনো শিল্পায়ন হয়নি যে পুঁজিবাজারের সূচক এত বেড়ে যেতে পারে। সূচক বৃদ্ধির এই বিষয়টি পুরোপুরি আর্টিফিসিয়াল," বলেন তিনি। শেয়ারের চাহিদা ক্রমেই বাড়ছে- উলে