২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিনিয়োগকারীদের বিক্ষোভ

পুঁজিবাজারে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর তদারকিতে একটি মনিটরিং কমিটি গঠনের দাবি জানিয়েছে চট্টগ্রামের বিনিয়োগকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2011, 08:45 AM

Updated : 24 Aug 2022, 04:47 PM

চট্টগ্রাম, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর তদারকিতে একটি মনিটরিং কমিটি গঠনের দাবি জানিয়েছে চট্টগ্রামের বিনিয়োগকারীরা। বুধবার দুপুরে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এর অদূরে জীবন বীমা ভবনের সামনে বিনিয়োগকারীদের সংগঠন ইনভেস্টরস ফোরাম অব চিটাগাং -এর বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। বিক্ষোভ সমাবেশ শেষে বেলা সাড়ে ১২ টার দিকে বিনিয়োগকারীরা নগরীর শেখ মুজিব সড়কে মিছিল করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে বাক-বিতণ্ডায় লিপ্ত হন সাধারণ বিনিয়োগকারীরা। সংগঠনের যুগ্ম আহ্বায়ক এম এ কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, 'আমরা চাই পুঁজিবাজারের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর তদারকিতে একটি মনিটরিং কমিটি গঠন করা হোক। পাশাপাশি বর্তমান অবস্থা নিরসনে সাধারণ বিনিয়োগকারীদের সাথে প্রধানমন্ত্রীর টেলি কনফারেন্সের আয়োজন করা হোক।' এম এ কাদের বলেন, বাজারে এখন একটি চক্র সক্রিয় আছে যারা বিপুল পরিমাণে শেয়ার বিক্রি করছে। এটা বন্ধ করতে হবে। এছাড়া যেসব প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাজারে আসার কথা ছিল তা আসছে না। এগুলো নিশ্চিত করতে হবে। ইনভেস্টরস ফোরাম অব চিটাগাং -এর আহ্বায়ক আসলাম মোরশেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক সরোজ চৌধুরী সুলভ, মাস্টার আবু তাহেরআব্দুর রাজ্জাক ও চন্দন চৌধুরী প্রমুখ। সমাবেশে জানানো হয় আগামী ৭ ডিসেম্বর ঢাকায় বিনিয়োগকারীদের ডাকা মহাসমাবেশে চট্টগ্রামের বিনিয়োগকারীরা অংশ নেবে। # বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এসইউ/১৪৪০ ঘ.