২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে হিলি স্থলবন্দর ৭ দিন বন্ধ

ঈদ-উল-আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর আগামী ৫ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2011, 11:45 AM

Updated : 24 Aug 2022, 04:41 PM

দিনাজপুর, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ-উল-আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর আগামী ৫ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। সোমবার হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি আবুল কাসেম আজাদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ঈদে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি এক সপ্তাহ বন্ধ থাকবে। বিষয়টি ভারতীয় কর্তৃপক্ষকেও চিঠি দিয়ে জানানো হয়েছে। হিলি ইমিগ্রেশন থানার ওসি নুরুল ফেরদৌস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৭৪৪ ঘ.