২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গত সপ্তাহে সূচক লেনদেন দুটোই কমেছে

গত সপ্তাহে সূচক ও লেনদেন দুটোই কমেছে ঢাকার পুঁজিবাজারে। পাশাপাশি কমেছে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2011, 02:53 PM

Updated : 24 Aug 2022, 04:29 PM

ঢাকা, অক্টোবর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) Ñ গত সপ্তাহে সূচক ও লেনদেন দুটোই কমেছে ঢাকার পুঁজিবাজারে। পাশাপাশি কমেছে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম। গত সপ্তাহে (২ থেকে ৫ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪ দিন লেনদেন হয়েছে। এ সময়ে ডিএসই সাধারণ সূচক ১৮২ দশমিক ৪০ পয়েন্ট বা ৩ দশমিক ০৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৭২৭ দশমিক ৮০ পয়েন্টে। গত সপ্তাহের আগের সপ্তাহে ৫ দিনে (২৫ থেকে ২৯ সেপ্টেম্বর) ডিএসই সাধারণ সূচক ২৫৭ দশমিক ৮৮ পয়েন্ট বা ৪ দশমিক ৫৬ শতাংশ বেড়ে হয়েছিল ৫ হাজার ৯১০ দশমিক ২০ পয়েন্ট। গত সপ্তাহের দিনে গড় লেনদেনের পরিমাণ ছিল ৩৩২ কোটি ৯৭ লাখ টাকা। তার আগের সপ্তাহে প্রতিদিন গড় লেনদেনের পরিমাণ ছিল ৪১৮ কোটি ৩৬ লাখ টাকা। গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম কমেছে ২০৪টির, বেড়েছে ৫৮টির এবং বদলায়নি ৩টির। গত সপ্তাহে লেনদেনের শীর্ষে ছিলÑ লাফার্জ সুরমা সিমেন্ট, সামিট পাওয়ার, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো সিনথেটিকস, গ্রামীণফোন, এমআই সিমেন্ট, মালেক স্পিনিং, ইস্টার্ন হাউজিং ও বিডি থাই অ্যালুমিনিয়াম। দাম বাড়ার শীর্ষে ছিলÑ বাংলাদেশ শিপিং করপোরেশন, তাল্লু স্পিনিং, চিটাগাং ভেজিটেবল, রহিমা ফুড, অ্যাম্বি ফার্মা, ইমাম বাটন, ইস্টার্ন হাউজিং, মুন্নু সিরামিক, ওরিয়ন ইনফিউশান ও পঞ্চম আইসিবি মিউচুয়াল ফান্ড। দাম কমার শীর্ষে ছিলÑ ডেলটা ব্র্যাক হাউজিং, লাফার্জ সুরমা সিমেন্ট, গ্রামীণ মিউচুয়াল ফান্ড এক, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স, গ্রামীণ এক: স্কিম দুই মিউচুয়াল ফান্ড, ফার্মা এইডস, প্রিমিয়ার লিজিং, জেমিনি সি ফুড, ইউনাইটেড এয়ারয়েজ ও লংকা বাংলা ফাইন্যান্স। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/২০১১ ঘ.