২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে আমদানি নিষিদ্ধ পণ্য আটক

আমদানি নিষিদ্ধ ৮৩টি পুরনো ফটোকপিয়ারসহ বিভিন্ন পণ্য আটক করেছে চট্টগ্রাম কাস্টমস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2011, 05:04 PM

Updated : 24 Aug 2022, 02:25 PM

চট্টগ্রাম, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমদানি নিষিদ্ধ ৮৩টি পুরনো ফটোকপিয়ারসহ বিভিন্ন পণ্য আটক করেছে চট্টগ্রাম কাস্টমস। সোমবার দুপুরে চট্টগ্রাম বন্দরের সাত নম্বর ই্য়ার্ডে একটি কন্টেইনার পরীক্ষা করে এসব পণ্য জব্দ করে কাস্টমসের শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা। চট্টগ্রাম কাস্টমসের ডেপুটি কমিশনার (জেটি) শামসুল ইসলাম অভিযানে নেতৃত্ব দেন। আটককৃত পণ্যের মধ্যে রয়েছে- ৮৩টি পুরনো ফটোকপিয়ার মেশিন, দুইটি এলসিডি টিভি, তের হাজার পিস পেন্সিল ব্যাটারি। চট্টগ্রাম কাস্টমসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) বিভাগের প্রধান নিজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গাজীপুরের প্রতিষ্ঠানটি ১৫ হাজার ২৫৫ ডলার মূল্যমানের পেট্রল জেনারেটর আমদানির ঘোষণা দিয়েছিলো। গোপন সংবাদের ভিত্তিতে বন্দরের সাত নম্বর ইয়ার্ডের একটি কন্টেইনার পরীক্ষা করে পুরনো ফটোকপিয়ার মেশিনসহ অন্যান্য পণ্য জব্দ করা হয় বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/২৩০০ ঘ.