২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে মঙ্গলবার ১১টায় লেনদেন শুরু

টানা দুদিন দুপুর ১টা থেকে হলেও মঙ্গলবার থেকে লেনদেনের আগের সময়ে ফিরে যাচ্ছে দেশের দুই পুঁজিবাজার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2011, 11:42 AM

Updated : 24 Aug 2022, 02:23 PM

ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা দুদিন দুপুর ১টা থেকে হলেও মঙ্গলবার থেকে লেনদেনের আগের সময়ে ফিরে যাচ্ছে দেশের দুই পুঁজিবাজার। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ১১টা থেকেই লেনদেন শুরু হবে। গত সপ্তাহে দরপতনের পর মঙ্গলবার সার্কিট ব্রেকার আরোপের পাশাপাশি লেনদেনের সময় দুই ঘণ্টা পিছিয়ে ১টা থেকে ৩টা পর্যন্ত করা হয়েছিলো। তবে তাতেও বৃহস্পতিবার লেনদেন শুরুর ৫ মিনিটেই ডিএসইতে সাধারণ সূচক ৫০০ পয়েন্ট কমে গেলে লেনদেন বন্ধ করে দেওয়া হয়। বাজার নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সিদ্ধান্তে এ সপ্তাহের শুরুর দুদিনও লেনদিন ছিলো বন্ধ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/এএল/এমআই/১৭৪০ ঘ.