২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে দরপতন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার বড় ধরনের দরপতন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2011, 01:49 PM

Updated : 24 Aug 2022, 02:14 PM

ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার বড় ধরনের দরপতন হয়েছে। লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। সেইসঙ্গে কমেছে বাজার মূলধন ও লেনদেনসহ সবগুলো সূচক। সোমবার ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ, জ্বালানি ও মিউচুয়াল ফান্ড খাতের বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দরপতন হয়। সাধারণ মূল্যসুচক আগের দিনের চেয়ে ১১৯ দশমিক ৮৭ পয়েন্ট বা ১ দশমিক ৪৪ শতাংশ কমে দিন শেষে দাঁড়ায় ৮ হাজার ১৮৪ দশমিক ৭১ পয়েন্ট। লেনদেন হওয়া ২৪৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১৮৬টির দাম কমেছে, বেড়েছে মাত্র ৪৬টির এবং তিনটি প্রতিষ্ঠানের শেয়ারেরর দাম অপরিবর্তিত থাকে। দিন শেষে মোট লেনদেন দাঁড়ায় ১ হাজার ৩৭২ কোটি টাকা। যা আগের দিনের চেয়ে প্রায় ২৪১ কোটি টাকা কম। তবে বাজার বিশেজ্ঞরা এ পতনকে স্বাভাবিক বলে আখ্যায়িত করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক মার্চেন্ট ব্যাংকের শীর্ষ এক কর্মকর্তা বলেন, "টানা কয়েকদিন বাজার চাঙ্গা থাকায় কিছুটা মূল্য সংশোধন হয়েছে। এটা স