ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি মোবাইল অপারেটর সিটিসেল এবার নিয়ে এলো তাদের নতুন পণ্যসেবা 'আল্ট্রাস্মার্ট'।
সোমবার রাজধানীর একটি হোটেলে নতুন এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটিসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহবুব চৌধুরী, প্রধান বিপণন কর্মকর্তা কাফিল এইচ এস মুঈদ এবং প্রধান অপারেটিং কর্মকর্তা ডেভিড লী।
অনুষ্ঠানে মেহবুব চৌধুরী বলেন, "মোবাইল ফোন নেটওয়ার্কে ডাটা সার্ভিস চালুর ক্ষেত্রে সিটিসেল প্রথম থেকেই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দেশে এই প্রথম আরেকটি নতুন পণ্য 'আল্ট্রাস্মার্ট' নিয়ে এসেছি আমরা।"
তিনি জানান, গ্রাহকরা আল্ট্রাস্মার্ট সেবার মাধ্যমে ফোন কল, এসএমএস আদান-প্রদান এবং দেশের দ্রুততম মোবাইল ব্রডব্যান্ড স্পিডে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন।
নতুন এ পণ্যে রয়েছে দু'ধরনের পোস্ট-পেইড প্ল্যান। প্রথম প্ল্যান-এ মাসিক ২৯৯ টাকা সাবস্ক্রিপশন ফিতে ১৫০ মিনিট, ১০০টি এসএমএস এবং ১৫০ কেবিপিএস পর্যন্ত ডাউনলোড স্পিডে ৫০০ মেগাবাইট ডাটা ইউজেস সুবিধা।
অন্য প্ল্যান-এ মাসিক ৪৯৯ টাকা সাবস্ক্রিপশন ফিতে ২০০ মিনিট, ১০০টি এসএমএস এবং ৩০০ কেবিপিএস পর্যন্ত ডাউনলোড স্পিডে ৫০০ মেগাবাইট ডাটা ইউজেস সুবিধা।
নতুন এ সেবার মাধ্যমে দুটি উন্নতমানের হ্যান্ডসেটে গ্রাহকরা সহজেই মোবাইলে ব্রডব্যান্ড সুবিধা পাবেন। এগুলো হলো ঐঁধবির ঈ৫৭০০ এবং ঐঁধবির ঈ৮১০০।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এইচএ/২২৩০ঘ.
bdnews24