২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শর্ত সাপেক্ষে ব্যবসায়ীদের মাল্টিপল ভিসা দেবে ভারত

বাংলাদেশি ব্যবসায়ীদের শর্ত সাপেক্ষে ভারত মাল্টিপল ভিসা দেবে বলে জানিয়েছেন ঢাকায় দেশটির দ্বিতীয় শীর্ষ কূটনীতিক কেপি মুন্সি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2010, 01:15 PM

Updated : 25 Aug 2022, 06:29 PM

রংপুর, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশি ব্যবসায়ীদের শর্ত সাপেক্ষে ভারত মাল্টিপল ভিসা দেবে বলে জানিয়েছেন ঢাকায় দেশটির দ্বিতীয় শীর্ষ কূটনীতিক কেপি মুন্সি। রংপুরে স্থানীয় ব্যবসায়ী নেতাদের সঙ্গে শনিবার মত বিনিময় করার সময় মুন্সি বলেন, "সর্বনিম্ন তিন লাখ ডলারের এলসি করা হলে বাংলাদেশি ব্যবসায়ীদের ভারতে যাতায়াতে তিন থেকে ছয় মাসের মাল্টিপল ভিসা দেওয়া হবে।" চেম্বার ভবনে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতাদের সঙ্গে মত বিনিময় করছিলেন মুন্সি। ভারতের সঙ্গে ব্যবসার সুবিধায় অচিরে খুলনা ও রাজশাহীতে ভারতের সরকার নিয়ন্ত্রিত সবচেয়ে বড় ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার শাখা খোলা হবে বলেও জানান তিনি। চেম্বার নেতারা ভিসা পদ্ধতি আরো সহজ করার আহ্বান জানান। তাদের মতে, রাজশাহীতে যে ভিসা অফিস আছে সেখানে ভারতী ভিসা গিয়ে দুর্ভোগের শিকার হতে হয। বিশেষ করে চিকিৎসার জন্য ভারতে যাওয়ার ভিসার আবেদনাকরীদের দিনের পর দিন অপেক্ষা করতে হয়। চেম্বার নেতারা লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে অবিলম্বে ইলিশ মাছ, সুপারি ও পাট রপ্তানি আবার চালু করার বিষয়ে পদক্ষেপ নেয়ার দাবি জানান । রংপুর চেম্বার সভাপতি এটিএম শাহনেওয়াজ বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন চেম্বারের সিনিয়র ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, ভাইস চেয়ারম্যান মোস্তফা সরোয়ার চৌধুরী টিটু, সদস্য আজিজুল ইসলাম মিন্টু প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৮৩২ ঘ.