২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পোশাক শ্রমিক-পুলিশ ধাওয়াধাওয়ি

নির্ধারিত তারিখে বেতন প্রদান এবং বোনাস ও মজুরি বাড়ানোর দাবিতে মঙ্গলবার সকালে গাজীপুর সদরের দু'টি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2010, 08:21 AM

Updated : 25 Aug 2022, 01:50 PM

গাজীপুর, জুলাই ১৩ (বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্ধারিত তারিখে বেতন প্রদান এবং বোনাস ও মজুরি বাড়ানোর দাবিতে মঙ্গলবার সকালে গাজীপুর সদরের দু'টি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এসময় শ্রমিকদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটে। গাজীপুরের সহকারী পুলিশ সুপার (শিল্পাঞ্চল) মো. মনোয়ার হোসেন জানান, সদর উপজেলার হোতাপাড়ায় জাহিন টেক্স নামের একটি পোষাক কারখানায় শ্রমিকরা প্রতিমাসে ৭-১২ তারিখের মধ্যে বেতন-ভাতা পরিশোধের দাবিতে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে। তারা কারখানার ফটকে নিরাপত্তা কর্মীদের কক্ষ ভাংচুর করে। এক পর্যায়ে শ্রমিকরা পাশ্ববর্তী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এ সময় শ্রমিকদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটে। এক পর্যায়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। অবরোধের কারণে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে সকাল সাড়ে ১০টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৪১২ ঘ.