ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর পরিচালনা পর্ষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে।
শনিবার সকাল ৯টায় মতিঝিলের ফেডারেশন ভবনে এ ভোটগ্রহণ শুরু হয়: চলবে একটানা বিকাল ৫টা পর্যন্ত।
দ্বি-বার্ষিক (২০১০-২০১২) এ নির্বাচনের আগেই এফবিসিসিআই এর ৪৪টি পরিচালক পদের মধ্যে চেম্বার গ্র"প থেকে ৮ জন এবং অ্যাসোসিয়েশন গ্র"প থেকে ৮ জন করে পরিচালক মনোনীত হয়েছেন।
শনিবার চারটি প্যানেলে বাকি ২৮টি পদের জন্য সরাসরি ভোটে অংশ নিচ্ছেন ৫৮ জন প্রার্থী।
এর মধ্যে অ্যাসোসিয়েশন গ্র"পের ১৪টি পরিচালক পদের জন্য ৩৮ জন এবং চেম্বার গ্র"পের ১৪টি পরিচালক পদের জন্য ২০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্যানেল চারটি হচ্ছে
bdnews24