ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বাজেটে মূল্য সংযোজন কর বা ভ্যাট এর হার বাড়ানোর যে প্রস্তাব করা হয়েছে তার তীব্র বিরোধিতা করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।
রোববার রাজধানীর শেরাটন হোটেলে এক সংবাদ সম্মেলনে বাজেট পরবর্তী আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এফবিসিসিআই সভাপতি আনিসুল হক বলেন, "এর ফলে জনগণের উপর বর্দ্ধিত করের চাপ বাড়বে এবং বাজারের উপর মন্দা প্রভাব পড়বে।"
তবে এফবিসিসিআই মনে করে, প্রস্তাবিত বাজেটে বিভিন্ন ক্ষেত্রে কর বাড়ানোর কারণে রাজস্ব আদায়ের নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে।
সংগঠনটির সভাপতি আরো বলেন, "আমরা ভ্যাট সংগ্রহ বাড়ানোর বিরোধিতা করছিনা। আমরা এর হার বাড়ানোর পরিবর্তে আওতা বাড়ানোর প্রস্তাব করছি।"
প্রস্তাবিত বাজেটে ভ্যাট ফাঁকির সাজা পাঁচ বছরের জেল করার যে সিদ্ধান্ত নেয়া হয়েছে তারও তীব্র বিরোধিতা করেছে ব্যবসায়ীদের শীর্ষ এই সংগঠন।
আনিসুল হক বলেন, "সরকারি কর্মকর্তাদের সহায়তা ছাড়া একজন ব্যবসায়ীর পক্ষে ভ্যাট ফাঁকি দেওয়া সম্ভব নয়। এক্ষেত্রে কেবল ব্যবসায়ীদেরকেই কেন শুধু জেল দেওয়া হবে?"
মূসক কর্মকর্তাদের ক্ষমতা না কমানোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করে এফবিসিসিআই জানায়, এর ফলে ভ্যাটের 'সেলফ-অ্যাসেসমেন্ট সিস্টেম' বিঘি
bdnews24