ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাধ্যমত চেষ্টার পরও বিদ্যুৎ পরিস্থিতি উন্নয়নে সরকার ব্যর্থ হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, প্রাথমিক উৎসের সঙ্কটই বিদ্যুতের প্রধান সমস্যা।
মঙ্গলবার রাজধানীতে 'এনার্জি ফর গ্রোথ' শীর্ষক এক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, উৎপাদন, সরবরাহ, বিতরণ ও মূল্য নির্ধারণের মতো বিদ্যুৎ সংশ্লিষ্ট সব ক্ষেত্রে সমস্যা থাকায় বাংলাদেশ 'জটিল ও ব্যাপক মাত্রার' বিদ্যুৎ সঙ্কটে আছে।
সরকারের বিদ্যুৎ উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার ইঙ্গিত দিয়ে অর্থমন্ত্রী বলেন, "আমরা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে আমাকে স্বীকার করতে হয় যে গত এক বছরে আমরা তেমন কিছু করতে পারিনি।"
"বিদ্যুতের প্রাথমিক উৎসের সঙ্কটই হচ্ছে প্রধান সমস্য।"
আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ২০১১ সালের মধ্যে পাঁচ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কথা বলা আছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হিসাবে দেশে বর্তমানে বিদ্যুতের চাহিদা সাড়ে পাঁচ হাজার মেগাওয়াট, উৎপাদন তিন হাজার আটশ থেকে তিন হাজার নয়শ মেগাওয়াট।
এ অবস্থায় স
bdnews24