২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে সামান্য দরপতন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার খুব সামান্য দরপতন হয়েছে। গ্রামীণফোন ছাড়া অধিকাংশ শীর্ষ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2010, 01:49 PM

Updated : 24 Aug 2022, 08:11 PM

ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার খুব সামান্য দরপতন হয়েছে। গ্রামীণফোন ছাড়া অধিকাংশ শীর্ষ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। সকালে দাম বাড়তে বাড়তে মূল্যসূচক ৫৬২২ দশমিক ৩৫৯৪৪ পয়েন্ট পর্যন্ত উঠলেও দুপুরেই তা পড়তে শুরু করে। দিন শেষে সাধারণ সূচক দাঁড়ায় ৫৫৭৩ দশমিক ৩৬৯১৭-এ। ডিএসইতে এদিন মোট ২৪৬টি শেয়ার কেনাবেচা হয়। এর মধ্যে ৭৬ শতাংশের দর পড়ে যায়; বাড়ে ৫৬টির। মোট ৭১১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। আগের দিন হয়েছিলো ৭১৬ কোটি টাকার। ডিএসইতে সোমবার গ্রামীণফোনের সবচেয়ে বেশি ৮৭ কোটি ৪৪ লাখ ৫৮ হাজার কোটি টাকার শেয়ার বিক্রি হয় । দিন শেষে তাদের প্রতিটি শেয়ারের মূল্য শূন্য দশমিক ৯২ শতাংশ বেড়ে দাঁড়ায় ৩৭০ টাকা। ৩ দশমিক ২৯ শতাংশ দর পড়ে সামিট পাওয়ারের শেয়ারের দাম দাঁড়ায় ১৪১৮ টাকা। সামিটের ৭৯ কোটি ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। ৩৭ কোটি ৬৩ লাখ ৯১ হাজার টাকার শেয়ার বিক্রি হয় বেক্সিমকো ফার্মার। ১ দশমিক ০৩ শতাংশ মূল্যপতন হয়ে দিন শেষে তাদের প্রতিটি শেয়ারের মূল্য দাঁড়ায় ১৮১ দশমিক ৯০ টাকা। লঙ্কাবাংলা ফাইন্যান্স লিমিটেডের শেয়ারের দরও পড়েছে। এদিন তাদের ২৫ কোটি ৯৪ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার বিক্রি হয়। ২ দশমিক ১০ শতাংশ দরপতন হয়ে দিন শেষে তাদের প্রতিটি শেয়ারের মূল্য দাঁড়ায় ৩৫৮ দশমিক ৮০ টাকা। শূন্য দশমিক ২৯ শতাংশ দরপতন হয়ে সোমবার বেক্সটেক্সের শেয়ারের মূল্য দাঁড়ায় ১০০ টাকা। এদিন তাদের ১৮ কোটি ৪৪ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/এজে/এইচএ/১৯৪৩ ঘ.