২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যোগ্যরা ১০ টাকা হলেও কর দিন: অর্থমন্ত্রী

কর দেওয়ার যোগ্য সবাইকে ন্যূনতম ১০ টাকা হলেও কর দিতে বলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2010, 12:40 PM

Updated : 24 Aug 2022, 08:04 PM

ঢাকা, এপ্রিল ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর দেওয়ার যোগ্য সবাইকে ন্যূনতম ১০ টাকা হলেও কর দিতে বলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত 'বাংলাদেশে প্রত্যক্ষ করের চ্যালেলঞ্জসমূহ' শীর্ষক গোলটেবিল আলোচনায় একথা বলেন অর্থমন্ত্রী। করদাতাদের প্রশাসনভীতি দূর করতে কর প্রশাসনকে তাগিদ দেন তিনি। সবাইকে কর আদায়ে উদ্বুদ্ধ করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, "করের জাল বাড়াতে হবে। আন্ডারগ্রাউন্ড (অবৈধ আয়) অর্থনীতির অবকাশ সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রয়োজন। বিভিন্ন ক্ষেত্রে দেওয়া কর অব্যাহতির বিষয়েও পুনর্মূল্যায়ন প্রয়োজন।" মুহিত মনে করেন, সরকারে সমন্বয়ের অভাব রয়েছে। বিশেষ করে যারা কর আদায় করেন তাদের মধ্যে। জাতীয় সংসদের অর্থ সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মো. আলী আশরাফ জাতীয় রাজস্ব বোর্ডের সমালোচনা করে বলেন, "কর আদায়ে এনবিআর'র দক্ষতা নেই, লজিস্টিক সাপোর্ট নেই।" এসময় অর্থমন্ত্রী লোকবল সংকটের কথা স্বীকার করলেও সরকারি দলের ওই সংসদ সদস্যের বক্তব্যের প্রতিবাদ জানান। "মন্ত্রী-এমপিসহ সমাজের শীর্ষ পর্যায়কে নিয়মিত ট্যাক্স দিতে হবে," বলেন আলী আশরাফ। আলোচকরা 'ট্যাক্স কার্ড' চালুর পরামর্শ দিলে অর্থমন্ত্রী একে 'গুড আইডিয়া' হিসেবে মত দেন। এনবিআর'র সদস্য (আয়কর নীতি) আমিনুর রহমান মূল প্রবন্ধে কর ভিত্তি স