২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলু রপ্তানির কথা বললেন খাদ্যমন্ত্রী

আলুর উৎপাদন ভালো হওয়ায় হিমাগার সঙ্কটের প্রেক্ষাপটে আলু রপ্তানির কথা বলেছেন খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2010, 07:08 AM

Updated : 24 Aug 2022, 07:45 PM

ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলুর উৎপাদন ভালো হওয়ায় হিমাগার সঙ্কটের প্রেক্ষাপটে আলু রপ্তানির কথা বলেছেন খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, "আলু নিয়ে কৃষকদের এ বছরের মতো আগামীতে আর সমস্যায় পড়তে হবে না। সম্ভব হলে এ বছরই কিছু আলু রপ্তানির উদ্যোগ নেওয়া হবে।" আলু সংরক্ষণে সরকারি গুদামের ধারণ ক্ষমতা বাড়ানোর প্রক্রিয়া চলছে বলেও জানান মন্ত্রী। এ বছর দেশে প্রচুর আলু উৎপাদন হওয়ায় কৃষকরা আলু সংরক্ষণে সমস্যায় পড়েছেন। বিভিন্ন হিমাগারে স্থান না হওয়ায় অনেক স্থানে কৃষকরা বিক্ষোভও করে। স