ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সকালে ঊর্ধ্বমুখী হয়ে পরে কমতে থাকলেও দিন শেষে ঢাকার পুঁজিবাজারে সাধারণ সূচক সার্বিকভাবে কিছুটা বেড়েছে। তবে লেনদেন হওয়া বেশিরভাগ শেয়ারের দাম কমেছে।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ সূচক দিন শেষে দাঁড়ায় ৮২১৫ দশমিক ০৫, যা গত দিনের চেয়ে ৮ দশমিক ৬৭ পয়েন্ট বেশি।
২৪৭টি প্রতিষ্ঠানের মোট ১ হাজার ৫৭৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। গত দিনের লেনদেনের চেয়ে যা ৮ শতাংশ বেশি।
লেনদেন হওয়া শেয়ারের মধ্যে ৬০ শতাংশের দাম পড়েছে। যার মধ্যে দাম বেড়েছে ১০১টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত ছিল ৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
গত দিনের মতো বুধবারও ব্যাংকিং খাতের শেয়ারের লেনদেন বেশি ছিলো। এই খাতের ২৩টি শেয়ারের দাম বাড়ে ও মাত্র ৪টির দাম কমে ও ৩টির দাম অপরিবর্তিত থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/জেবি/এমআই/১৭০০ ঘ.
bdnews24