ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধসের পর সূচক বাড়তে থাকায় বৃহস্পতিবার ঢাকার পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তির ভাব দেখা গেছে।
দুপুর সোয়া ১২টা পর্যন্ত ২৩১টি শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২১৭টির, কমেছে ১৪টির।
ওই সময় পর্যন্ত সাধারণ সূচক ছিলো ৮৬০৮ দশমিক ৪, যা আগের দিনের চেয়ে ১৫৬ দশমিক ৮ বেশি।
বুধবার আকস্মিকভাবেই পুঁজিবাজারে ধস নামলে বিনিয়োগকারীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। মতিঝিলে বিক্ষোভ ও গাড়ি ভাংচুর করে বিনিয়োগকারীরা।
বুধবার দিনের শুরুতে সূচক ৫০০ পয়েন্ট নেমে গেলেও পরে উঠতে থাকে। তবে বিনিয়োগকারীরা হুমকি দিয়েছিলো, বাজার অস্থিতিশীল হলে তারা বড় আন্দোলনে যাবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/এমআই/১২৩০ ঘ.
bdnews24