ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে দুইটি ব্লকে বহুজাতিক কোম্পানি কনোকো-ফিলিপসের সঙ্গে তেল-গ্যাস উত্তোলন চুক্তি করলে সরকারকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
আগামী সপ্তাহে বঙ্গোপসাগরের ১০ ও ১১ নম্বর ব্লকে তেল-গ্যাস উত্তোলনের জন্য সরকারের সঙ্গে আমেরিকান এ কোম্পানির সঙ্গে চুক্তির প্রক্রিয়া চলছে দাবি করে নাগরিক এ কমিটি রোববার এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেয়।
চুক্তি না করার দাবিতে সোমবার মুক্তাঙ্গন থেকে পেট্রোবাংলা অভিমুখে কালোপতাকা মিছিল করবে কমিটি।
রাজধানীর পুরানা পল্টনে মুক্তি ভবনে এক সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, "রপ্তানিমুখী মডেল উৎপাদন-বণ্টন চুক্তি (প্রডাকশন শেয়ারিং কন্ট্রাকট-পিএসসি) ২০০৮ এর আওতায় এ চুক্তি করলে তা দেশের জন্য হবে আত্মঘাতী।"
"সরকার এ সিদ্ধান্ত থেকে সরে না এলে কঠোর আন্দোলন করা হবে", বলেন তিনি।
কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ বলেন, "গত তত্ত্বাবধায়ক সরকার তড়িঘড়ি করে তেল-গ্যাস লুণ্ঠন ও পাচারের জন্য মডেল পিএসসি ২০০৮ প্রণয়ন করে।"
ওই মডেলের আলোকে আন্তর্জাতিক দরপত্র প্রক্রিয়ার মধ্য দিয়ে ২০০৮ সালে বঙ্গোপসাগরের ১০ ও ১১ নম্বর ব্লকে তেল-গ্যাস উত্তোলনের জন্য নির্বাচিত হয় আমেরিকান প্রতিষ্ঠান কনোকো-ফিলিপসকে।
বহুজাতিক ওই প্রতিষ্ঠানকে নির্বাচিত করায় এর বিরুদ্ধে জাতীয় কমিটি আন্দোলনে নামে। তখন তত্ত্বাবধায়ক সরকার কোনো প্রতিষ্ঠানকে কাজ দেয়নি।
বাংলাদেশের মোট ৫২টি গ্যাস ব্লক রয়েছে। এর মধ্যে ২৮টি সাগরে।
আনু মুহাম্মদ বলেন, "এই চুক্তি করা হলে জ্বালানি নিরাপত্তা হুমকির পাশাপাশি জাতীয় নিরাপত্তাও বিঘি
bdnews24