ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে দেখা করেছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের একথা জানান।
তিনি জানান, এ সময় দুই সংগঠনের নেতারা তৈরি পোশাক শিল্পের বিভিন্ন সমস্যা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রধানমন্ত্রী তাদের সমস্যা সমাধানে সরকারের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলে জানান।
তারা অন্য বিষয়ের মধ্যে বিশ্ব অর্থনৈতিক মন্দা পরিস্থিতিতে সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ নিয়েও আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান, বাণিজ্য মন্ত্রী ফারুক খান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এফবিসিসিআই'র একটি প্রতিনিধি দল।
এফবিসিসিআই সভাপতি একে আজাদের নেতৃত্বে প্রতিনিদি দলে ছিলেন- ইফসুফ আব্দুল্লাহ হারুন, এইচবিএম ইকবাল, সালমান এফ রহমান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/ডিডি/পিডি/২২৩৪ ঘ.
bdnews24