ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্যে ভেজাল ও মূল্য বৃদ্ধি রোধে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম আরো তিন মাস অব্যাহত রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসানের বেঞ্চ রিট আবেদনকারীর আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়।
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ জনস্বার্থে এ রিট আবেদনটি দায়ের করে।
আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
গত ১৬ অগাস্ট সরকারকে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম দুই মাস বাড়াতে নির্দেশ দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/পিডি/১৮০১ঘ.
bdnews24