২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেরা করদাতার পুরস্কার পেলেন ৩৫০ জন

দেশের ৩৫০ জন করদাতাকে সেরা করদাতার পুরস্কার দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ছয় বিভাগীয় শহরের ছয় সিটি করপোরেশনের ৩০ জন শীর্ষ করদাতা এবং ৬৪ জেলার ৩২০ জন করদাতাকে এ পুরস্কার দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2009, 02:11 PM

Updated : 26 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ৩৫০ জন করদাতাকে সেরা করদাতার পুরস্কার দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ছয় বিভাগীয় শহরের ছয় সিটি করপোরেশনের ৩০ জন শীর্ষ করদাতা এবং ৬৪ জেলার ৩২০ জন করদাতাকে এ পুরস্কার দেওয়া হয়। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে 'জাতীয় আয়কর দিবস-২০০৯' উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সেরা করদাতাদের হাতে ক্রেস্ট ও সম্মাননা পত্র তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ছয় সিটি করপোরেশন ও ৬৪ জেলায় দীর্ঘদিন ধরে কর দিয়ে আসছেন এমন দু'জনকে এবং গত ২০০৮-০৯ অর্থবছরে সবচেয়ে বেশি কর দিয়েছেন এমন তিনজনকে করদাতাকে এ পুরস্কার দেয়া হয়। ঢাকা সিটি করপোরেশনে ধীর্ঘ সময় ধরে কর দিয়ে আসছেন পুরস্কার পাওয়া এমন দুজন হলেন-সৈয়দ মাহবুব ও এ এম এস মাহমুদ। ২০০৮-০৯ অর্থবছরে সেরা তিন করদাতা হলেন-আনোয়ার হোসেন, কাউছ মিয়া ও ইকবাল হায়দার চৌধুরী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএনএস/এইচএ/২০৩০ঘ.