২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'মালিকরা জানিয়েছে, ঈদের আগেই পোশাক শ্রমিকদের বেতন-বোনাস হবে'

ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করা হবে পোশাক শিল্প মালিকরা সরকারকে জানিয়েছে। এ তথ্য জানিয়ে বাণিজ্যমন্ত্রী ফারুক খান মঙ্গলবার সংসদে বলেন, মালিকদের কথা অনুযায়ী শ্রমিকরা বেতন-বোনাস পাচ্ছেন কিনা- তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2009, 08:24 AM

Updated : 26 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করা হবে পোশাক শিল্প মালিকরা সরকারকে জানিয়েছে। এ তথ্য জানিয়ে বাণিজ্যমন্ত্রী ফারুক খান মঙ্গলবার সংসদে বলেন, মালিকদের কথা অনুযায়ী শ্রমিকরা বেতন-বোনাস পাচ্ছেন কিনা- তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সাংসদ রাশেদ খান মেননের জরুরি জনগুরুত্ব সম্পন্ন এক দৃষ্টি আকর্ষণী নোটিশে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন। ফারুক খান বলেন, "গার্মেন্টস মালিকরা সরকারকে বলেছে, তারা ঈদের আগে শ্রমিকদের বেতন-ভাতা প্রদান করবেন। এ বিষয়টি সরকার নিবিড়ভাবে মনিটরিং করছে।" তিনি একই সঙ্গে জানান, তৈরি পোশাক শিল্পে যাতে কোনও ধরনের নেতিবাচক প্রভাব না পড়ে, সে জন্য সরকার সর্তক দৃষ্টি রাখছে। বাণিজ্যমন্ত্রী বলেন, "আমাদের গার্মেন্টস শিল্প সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাতই নয়, দেশের কর্মসংস্থানের একটি বিশাল ক্ষেত্র। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ শিল্পের উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণে সব কিছু করছেন। এ খাতে যাতে কোনোক্রমে নেতিবাচক প্রভাব না পড়ে সেজন্য সরকার সব কিছু করবে।'' ফারুক খান জানান, বর্তমান বাজার দর ও অন্যান্য বিষয়গুলো বিবেচনায় রেখে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানোর বিষয়টি সরকার বিবেচনা করছে। মেনন তার নোটিশে বলেন, ঈদের মাসে বেতন-বোনাস ও অগ্রিম প্রদানকে কেন্দ্র করে তৈরি পোশাক শিল্পে শ্রমিক অসন্তোষ সৃষ্টি হয়েছে। ঈদের আগে বোনাস-বেতন দেওয়া নিশ্চিত করা না গেলে পোশাক শিল্পে আরেক দফা অসন্তোষ সৃষ্টি করবে। এক সম্পূরক প্রশ্নে মেনন ছয়টি পোশাক কারখানার শ্রমিকরা বেতন-ভাতা পাচ্ছে না বলে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে ফারুক খান বলেন, এ বিষয়ে মন্ত্রণালয় দ্রুত ব্যবস্থা নেবে। ঈদের আগে বেতন-বোনাসের দাবিতে পোশাক শ্রমিকরা নানা কর্মসূচি পালন করছে। শ্রমিক সংগঠনগুলো এ জন্য ১৬ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়ে বলেছে, এর মধ্যে দাবি পূরণ না হলে তারা বড় ধরনের কর্মসূচি দেবে। স