২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল প্রত্যাহার আহবান বিজিএমইএ'র

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা সোমবারের অর্ধদিবস হরতাল প্রত্যাহারের আহবান জানিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানীকারক সমিতি(বিজিএমইএ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2009, 03:29 PM

Updated : 26 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা সোমবারের অর্ধদিবস হরতাল প্রত্যাহারের আহবান জানিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানীকারক সমিতি(বিজিএমইএ)। রোববার এক বিবৃতিতে বিজিএমইএ ওই কর্মসূচি প্রত্যাহার করে নেওয়ার জন্য জাতীয় কমিটির প্রতি আহ্বান জানায়। শনিবার দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই হরতাল প্রত্যাহার করতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি নেতাদের প্রতি আহ্বান জানায়। বিজিএমইএ-এর বিবৃতিতে বলা হয়, সামনে ঈদ। মালিকরা এই মুহুর্তে শ্রমিকদের বেতন-ভাতা দিতে ব্যস্ত রয়েছেন। এমন সময়ে হরতাল ওই প্রক্রিয়াকে বাধাগ্রস্থ করতে পারে। বিশ্বব্যাপী মহামন্দায় রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প খাত মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে দাবি করে বিবৃতিতে আরও বলা হয়, প্রতিমাসে এ শিল্পের প্রবৃদ্ধি ঋণাত্মকমুখী হচ্ছে। বিজিএমইএ মনে করে, হরতাল দেশের তৈরি পোশাক শিল্পসহ সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএনএস/এসএইচ/২১৪৮ ঘ.