২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে নতুন চেয়ারম্যান

রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন তিন বাণিজ্যিক ব্যাংকের পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। বুধবার বিকেলে অর্থ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে বলে সন্ধ্যায় অর্থ সচিব মোহাম্মদ তারেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2009, 02:58 PM

Updated : 26 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন তিন বাণিজ্যিক ব্যাংকের পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। বুধবার বিকেলে অর্থ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে বলে সন্ধ্যায় অর্থ সচিব মোহাম্মদ তারেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের অধ্যাপক আবুল বারকাতকে। সোনালী ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে ওই ব্যাংকেরই সাবেক কর্মকর্তা কাজী বাহারুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। আর অগ্রণী ব্যাংকের নতুন চেয়ারম্যান হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও আন্তর্জাতিক ব্যবসায় বিভাগের অধ্যাপক খন্দকার বজলুল হক। বজলুল হক তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বুধবার দুপুরে সচিবালয় (অর্থমন্ত্রণালয়) থেকে জানানো হয়েছে আমাকে অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান করা হয়েছে।" আবুল বারকাত জনতা ব্যাংক ও বাহারুল ইসলাম সোনালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বলেও জানান তিনি। বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারকে সোনালী ব্যাংক, সাবেক বাণিজ্যসচিব সোহেল আহমেদ চৌধুরীকে জনতা ব্যাংক ও সাবেক অর্থসচিব সিদ্দিকুর রহমান চৌধুরীকে অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছিল। আওয়ামীলীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার আট মাস পর এ তিন ব্যাংকে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হল। এছাড়া, এ তিন ব্যাংকে নতুন ১৭ জন পরিচালকও নিয়োগ দেওয়া হয়েছে। এরমধ্যে সোনালী ও অগ্রণী ব্যাংকে সাতজন করে এবং জনতা ব্যাংকে তিন জন পরিচালক নিয়োগ দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএইচ/১৯১৩ ঘ.