ঢাকা, সেপ্টেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদে শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার জন্য সরকারের প্রণোদনা প্যাকেজ থেকে তিন হাজার কোটি টাকা চেয়ে সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের জন্য ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
একইসঙ্গে শ্রমিকদের বেতন-বোনাস দ্রুত দিয়ে দেওয়ার জন্য পোশাক শিল্প-মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
বৃহস্পতিবার ওই সংবাদ সম্মেলনের চার দিনের মাথায় সোমবার সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন বিজিএমইএ ভবনে সাংবাদিকদের বলেন, "আসলে মন্দায় আমাদের যে ক্ষতি হয়েছে, মনের সেই কথাটাই আমরা বলতে চেয়েছিলাম।
"কিন্তু হতাশায় আমাদের 'এক্সপ্রেশন' (আচরণ) চেঞ্জ হয়ে গিয়েছিল এবং ল্যাঙ্গুয়েজে (ভাষা) কিছু ভুলভ্রান্তি হয়েছে।"
তিনি আরও বলেন, "ভুল মানুষের হতেই পারে। মন্দার কারণে অনেকেরই ব্যবসা খারাপ যাচ্ছে। এ ব্যাপারে স
bdnews24