২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিকদের বেতন-বোনাস দিতে ৩ হাজার কোটি টাকা সহায়তা চায় বিজিএমইএ

ব্যবসা খারাপ হওয়ার অজুহাত দেখিয়ে ঈদে শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার জন্য সরকারের কাছে সহায়তা হিসেবে ৩ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ দাবি করেছে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2009, 10:16 AM

Updated : 26 Aug 2022, 12:00 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসা খারাপ হওয়ার অজুহাত দেখিয়ে ঈদে শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার জন্য সরকারের কাছে সহায়তা হিসেবে ৩ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ দাবি করেছে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। গত অর্থবছরে রপ্তানিতে লক্ষ্যমাত্রার চেয়ে চার শতাংশ বেশি প্রবৃদ্ধি অর্জন করলেও আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে তাদের এ টাকা প্রয়োজন বলে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন সংগঠনটির সভাপতি আব্দুস সালাম মুর্শেদী। তিনি বলেন, পবিত্র রমজান ও ঈদ সামনে রেখে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পে 'অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে' বিজিএমইএ সরকারের ৫ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের মধ্য থেকে ৩ হাজার কোটি টাকার সহায়তা চাচ্ছে। এ সহায়তা আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে দেওয়ার দাবি জানিয়ে মুর্শেদী বলেন, "স