২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আগামী সপ্তাহে বাজার তদারকি শুরু হবে'

রমজান মাসে বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আগামী সপ্তাহ থেকে বাজার তদারকি শুরু করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী ফারুক খান। শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2009, 03:52 PM

Updated : 26 Aug 2022, 11:51 AM

ঢাকা, আগস্ট ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজান মাসে বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আগামী সপ্তাহ থেকে বাজার তদারকি শুরু করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী ফারুক খান। শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। ফারুক খান বলেন, "আগামী সপ্তাহ থেকে বাজার তদারকি শুরু করা হবে। রমজানে যাতে দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে, তার সব ব্যবস্থা নেবে সরকার।'' শুক্রবার ধানমন্ডির অর্কিড প্লাজায় দুই দিনব্যাপী বনসাই প্রদর্শনীর উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী। রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইন এ প্রদর্শনীর আয়োজন করে। ফারুক খান সাংবাদিকদের জানান, রমজানের সময় প্রয়োজনীয় সব পণ্যের যথেষ্ট মজুদ রাখা হয়েছে। তিনি ব্যবসায়ীদের দায়িত্বশীল আচরণ করারও অনুরোধ জানান। বনসাই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী আশা প্রকাশ করেন যে বনসাই এর প্রসারের মাধ্যমে এ শিল্পের দ্রুত বিকাশ ঘটবে। আয়োজক প্রতিষ্ঠানের চেয়ারপার্সন গুলশান নাসরিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নীলা খান, রিহ্যাবের সভাপতি তানভীরুল হক প্রবাল, ইকেবানা শিল্পী মালেকা খান এবং রেডিয়েন্ট বনসাই সোসাইটির সক্রেটারি নাজনীন আকতার প্রমুখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২২০০ ঘ.