২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইজিডব্লিউ অপারেটরদের সঙ্গে ওয়ারিদের চুক্তি

আন্তর্জাতিক কল আদান-প্রদানের জন্য তিনটি ইন্টারন্যাশনাল গেটওয়ে অপারেটরের (আইজিডব্লিউ) সঙ্গে চুক্তি করেছে ওয়ারিদ টেলিকম। ওই তিন ইন্টারন্যাশনাল গেটওয়ে অপারেটর হলো- মীর টেলিকম, বাংলা ট্র্যাক কমিউনিকেশন্স এবং নভোটেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2009, 04:00 PM

Updated : 26 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক কল আদান-প্রদানের জন্য তিনটি ইন্টারন্যাশনাল গেটওয়ে অপারেটরের (আইজিডব্লিউ) সঙ্গে চুক্তি করেছে ওয়ারিদ টেলিকম। ওই তিন ইন্টারন্যাশনাল গেটওয়ে অপারেটর হলো- মীর টেলিকম, বাংলা ট্র্যাক কমিউনিকেশন্স এবং নভোটেল। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, ওয়ারিদ টেলিকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুনীর ফারুকী, নভোটেলের সিইও ফাইয়াজ খান, বাংলা ট্র্যাক কমিউনিকেশন্স-এর ব্যবস্থাপনা পরিচালক তারিক ই. হক এবং মীর টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মীর জাহির হোসেইন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। ইন্টারন্যাশনাল লং ডিসট্যান্স টেলিকমিউনিকেশনন্স সার্ভিসেস (এলডিটিএস) পলিসি- ২০০৭ এর আলোকে চুক্তিগুলো হয়েছে বলেও ওই বিজ্ঞপ্তিতে বলা হয়। এলডিটিএস নীতি অনুযায়ী সব মোবাইল অপারেটরকে আন্তর্জাতিক কল আদান-প্রদান অবশ্যই আইজিডব্লিউ অপারেটরের মাধ্যমে করতে হবে। সংযুক্ত আরব আমীরাত ভিত্তিক ধাবি গ্র"পের অঙ্গ প্রতিষ্ঠান ওয়ারিদ টেলিকম বাংলাদেশের ষষ্ঠ মোবাইল কোম্পানি হিসেবে ২০০৭ সালে যাত্রা শুরু করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এসকে/২২১১ঘ.