২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৭৯ হাজার ৪৬১ কোটি

আগামী ২০০৯-১০ অর্থবছরের জন্য এক লাখ ১৩ হাজার ৮১৯ কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ অঙ্ক জিডিপির ১৬.৫ শতাংশ। (আরও তথ্যসহ ৩)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2009, 10:04 AM

Updated : 26 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--আগামী ২০০৯-১০ অর্থবছরের জন্য এক লাখ ১৩ হাজার ৮১৯ কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ অঙ্ক জিডিপির ১৬.৫ শতাংশ। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭৯ হাজার ৪৬১ কোটি টাকা যা জিডিপির ১১.৬ শতাংশ। বৃহস্পতিবার বিকেল ৩ টা ৩৬ মিনিটে বাজেট ভাষণ শুরু করেন অর্থমন্ত্রী। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের এটাই প্রথম বাজেট। দেশের অবকাঠামো খাতের উন্নয়নের লক্ষ্যে প্রস্তাবিত বাজেটে সরকার-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) খাতে মোট ২ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আর এর নাম দেওয়া হয়েছে অবকাঠামো বিনিয়োগ তহবিল। এবারের বাজেটে এই পিপিপি ছিল সবচেয়ে বেশি আলোচিত বিষয়। এর আগে কখনই বাজেটে এ ধরনের খাতে কোনো বরাদ্দ রাখা হয়নি। মোট রাজস্ব ঘাটতি ধরা হয়েছে ৩৪ হাজার ৩৫৮ কোটি টাকা। অভ্যন্তরীণ উৎস থেকে ২০ হাজার ৫৫৫ কোটি টাকা ঋণ নিয়ে এবং বিদেশী ঋণ ও অনুদান থেকে ১৩ হাজার ৮০৩ কোটি টাকা দিয়ে এই ঘাটতি পূরণ করা হবে। নতুন বাজেটে কৃষি উপকরণে ভর্তুকি দেওয়া হবে ১৫০০ কোটি টাকা। বিদ্যুৎ ও জ্বালানি খাতে অতিরিক্ত বরাদ্দ হবে ৬শ' কোটি টাকা। বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম/এআরএইচ/এসকে/১৬৩৭ঘ.