২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে ৬৭৩ কোটি টাকার রেকর্ড লেনদেন

একমাসের ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে আবারও নতুন রেকর্ড গড়েছে। বৃহস্পতিবার ডিএসইতে ৬শ'৭২ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্য দিয়ে গত ৪ মে গড়া সর্বোচ্চ লেনদেনের রেকর্ডটি ভেঙে গেছে। ওইদিন ডিএসইতে ৬শ'৫২ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2009, 02:43 PM

Updated : 26 Aug 2022, 11:33 AM

ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একমাসের ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে আবারও নতুন রেকর্ড গড়েছে। বৃহস্পতিবার ডিএসইতে ৬শ'৭২ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্য দিয়ে গত ৪ মে গড়া সর্বোচ্চ লেনদেনের রেকর্ডটি ভেঙে গেছে। ওইদিন ডিএসইতে ৬শ'৫২ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। লেনদেনের পাশাপাশি বাজার মূলধনের দিক থেকেও ডিএসইতে রেকর্ড হয়েছে বৃহস্পতিবার। এদিন ডিএসইর বাজার মূলধন ছিল ১ লাখ ৯ হাজার কোটি টাকা যা এখন পর্যন্ত সর্বোচ্চ। বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনের পরিমাণ বেড়েছে। সিএসইতে ৭০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে যা আগের দিনের (বুধবার) চেয়ে ১০ কোটি টাকা বেশি। লেনদেনের পাশাপাশি বৃহস্পতিবার দুই স্টক এক্সচেঞ্জে সূচকও বেড়েছে। বেড়েছে বেশির ভাগ শেয়ারের মূল্য। ব্যাংক, বীমা ও বিদ্যুৎ খাতের শেয়ারের মূল্যবৃদ্ধি বাজার সূচককে উর্দ্ধমুখী করেছে। এদিন ডিএসইর সাধারণ সূচক ৩৯ দশমিক ৯৬ পয়েন্ট বেড়েছে। দিনশেষে এই সূচক ছিল ২৬৮৩ পয়েন্ট। নির্বাচিত কোম্পানি সূচক ডিএসই-২০ বেড়েছে ৩৮ দশমিক ৮৫ পয়েন্ট। সিএসইতে সার্বিক মূল্যসূচক বেড়েছে ১৩৬ দশমিক ৩৬ পয়েন্ট এবং সিএসই-৩০ সূচক ১৪৭ দশমিক ২৪ পয়েন্ট বেড়েছে। বৃহস্পতিবার ডিএসইতে ২৪৪ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে যার মধ্যে মূল্য বেড়েছে ১৪৪ টির, কমেছে ৯১ টির। অপরিবর্তিত ছিল ৯ টি শেয়ারের দাম। সিএসইতে ১৫৯ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এরমধ্যে বেড়েছে ৯৩ টির দাম বেড়েছে, কমেছে ৫৮ টির। বাজার পরিস্থিতি সম্পর্কে বৃহস্পতিবার ডিএসই সভাপতি রকিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটি বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলন।" বাজারে ভাল শেয়ারের প্রবাহ বাড়ানো গেলে লেনদেন এ বছর শেষে এক হাজার কোটি টাকা এবং ২০১২ সালের প্রথম দিকে দুই হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। চলতি বছর বিদ্যুৎ খাতসহ আরো কিছু ভাল কোম্পানি পুঁজিবাজারে তালিকাভূক্ত হতে পারে বলে জানান ডিএসই সভাপতি । সা