ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সর্বশেষ খসড়া অনুয়ায়ী যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ কাঠামো চুক্তি (টিফা) করলে বাংলাদেশের জন্য কিছু সমস্যা হতে পারে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান।
অবশ্য ভারতের সঙ্গে ট্রানজিট চুক্তির পে অভিমত দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার জাতীয় প্রেসকাবে ইকনোমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত 'মিট দ্য প্রেস' অনুষ্ঠানে এ অভিমত দেন তিনি।
টিফা চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, "এ চুক্তি করলে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) আওতায় মেধা সম্পদেরেে ত্র ২০১৩ সাল পর্যন্ত আমরা বাণিজ্য সুবিধা থেকে বঞ্চিত হবো। এছাড়া ওষুধ শিল্পেরেে ত্র ২০১৬ সাল পর্যন্তও খুব একটা সুবিধা পাবো না।
"কারো তি হয় এমন চুক্তি করা হবে না। ডব্লিউটিওতে আমাদের নেতৃস্থানীয় ভূমিকা রয়েছে। অতীতের মতো হংকং রাউণ্ডে গিয়ে তি করার কোন মানে হয় না।"
ভারতের সঙ্গে ট্রানজিটের সুবিধা তুলে ধরে ফারুক খান বলেন, "এ ব্যাপারে অনেক স্টাডি হয়েছে। এই চুক্তি হলে ভারত থেকে মালামাল পরিবহন করে আমরা অনেক রয়্যালটি পাবো। এ চুক্তিতে আমাদের সুবিধা আছে। সুবিধা আরো কিভাবে বাড়ানো যায় তা মাথায় রাখা হবে। চুক্তির সময় অবশ্যই বাংলাদেশের স্বার্থ সমুন্নত রাখা হবে।"
বাণিজ্যকে 'রাজনৈতিক স্বার্থে' ব্যবহার না করে এটিকে দেশের উন্নয়নে ব্যবহারের পরামর্শ দিয়ে তিনি বিএনপির উদ্দেশে বলেন, "ভারতের সঙ্গে আমরা শুধু বাণিজ্য চুক্তির স
bdnews24