২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থনৈতিক মন্দার প্রভাব থেকে বাংলাদেশকে বাঁচান : হাসিনা

বাংলাদেশের রপ্তানি খাতকে বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রভাবমুক্ত রাখতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2009, 12:08 PM

Updated : 26 Aug 2022, 11:03 AM

ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের রপ্তানি খাতকে বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রভাবমুক্ত রাখতে আন্তর্জাতিক মুুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইএমএফ-এর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক অনুপ সিং বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে দেখা করতে গেলে তিনি এ আহ্বান জানান। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর তথ্য সচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানিয়েছেন। তিনি জানান, বৈঠকে আইএমএফ- এর আর্থিক সহায়তায় বাংলাদেশে পরিচালিত বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। শেখ হাসিনার উদ্ধৃতি দিয়ে আবুল কালাম আজাদ বলেন, বাংলাদেশ ও দণি এশিয়ায় দারিদ্র্যকে প্রধান সমস্যা হিসেবে তুলে ধরে শেখ হাসিনা বলেছেন, এ অঞ্চলের দারিদ্র্য বিমোচন করতে হলে উৎপাদন বাড়াতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএম/এএল/এইচএ/১৮০৬ ঘ.