ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে অনেক মেধা থাকলেও সুযোগের অভাবে তা বিকশিত হচ্ছে না বলে অভিমত ব্যক্ত করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।
তিনি বলেন, "সুযোগের অভাবই আমাদের সমাজে সবচেয়ে বড় অভাব। দেশে অনেক মেধা থাকলেও সঠিক সুযোগের অভাবে তা বিকশিত হয়নি। আমরা সঠিকভাবে সুযোগ করে দিতে পারিনি।"
সোমবার রাজধানীর পূর্বাণী হোটেলে বেসরকারি ডাচ্ বাংলা ব্যাংক আয়োজিত ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর এসব কথা বলেন।
গভর্নর মেধা বিকাশের সুযোগ করে দেওয়ার জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।
এ প্রসঙ্গে তিনি বলেন, সা
bdnews24