আবদুর রহিম হারমাছি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থনীতির অন্যতম প্রধান সূচক মূল্যস্ফীতি আবার বাড়তে শুরু করেছে। ভবিষ্যতে তা আরও বাড়বে আশঙ্কা করে এ জন্য সরকারকে সতর্ক করেছেন অর্থনীতিবিদরা।
পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে আগস্ট মাসে মূল্যস্ফীতি বেড়ে ৪ দশমিক ৬৯ শতাংশে দাঁড়িয়েছে। জুন মাসে এ হার ছিল ২ দশমিক ২৫ শতাংশ। জুলাই মাসে ছিল ৩ দশমিক ৪৬ শতাংশ।
বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়। মূল্যস্ফীতি নিয়ে বিবিএসের এটা সর্বশেষ তথ্য।
বৃহস্পতিবার বাংলাদেশের অর্থনীতির গতি-প্রকৃতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, "একদিকে আন্তর্জাতিক বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে। অন্যদিকে ব্যাংকিং খাতে যে ৩৮ হাজার কোটি টাকার অতিরিক্ত তারল্য (অলস টাকা) রয়েছে- তা বিনিয়োগ হতে শুরু করলে মূল্যস্ফীতি আবার বাড়তে পারে।"
গত বছরের (২০০৮ সালের) জুন মাসে মূল্যস্ফীতির হার ছিল ১০ দশমিক ০৬ শতাংশ। জুলাই মাসে ছিল ১০ দশমিক ৮২ শতাংশ। আর আগস্টে এ হার ছিল ১০ দশমিক ১১ শতাংশ।
সাবেক অর্থসচিব আকবর আলি খান বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বাজারে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে নেমে এসেছিল। এ কারণে মূল্যস্ফীতিও নিয়ন্ত্রণের মধ্যে চলে এসেছিল। কিন্তু সা
bdnews24