আবদুর রহিম হারমাছি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক
ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাধ্যমিক স্তরের দরিদ্র শিক্ষার্থীদের সরকারি উপবৃত্তি তিন থেকে চার গুণ বাড়ানো হয়েছে।
এখন থেকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর একজন দরিদ্র ছাত্র-ছাত্রী প্রতি মাসে ১০০ টাকা করে উপবৃত্তি পাবে। এতোদিন ষষ্ঠ শ্রেণীর একজন দরিদ্র ছাত্রী মাসে ২৫ টাকা করে উপবৃত্তি পেতো। সপ্তম শ্রেণীর ছাত্রীরা পেতো ৩০ টাকা করে।
মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৬৮৭ কোটি ৯৩ লাখ টাকার এ সংক্রান্ত একটি প্রকল্প অনুমোদন করা হয়েছে।
বৈঠক শেষে পরিকল্পনা সচিব হাবিবউল
bdnews24