২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঋণের মান নিরূপণে ভিন্ন প্রতিষ্ঠান নিয়োগ দিতে হবে ব্যাংকগুলোকে

ঋণের মান নিরূপণে প্রতিটি ব্যাংককে একটি প্রতিষ্ঠান নিয়োগ দিতে হবে। এক্সটার্নাল ক্রেডিট এসেসমেন্ট ইনস্টিটিউট (ইসিএআই) নামে ওই প্রতিষ্ঠানগুলোর একটি তালিকা করে দেবে বাংলাদেশ ব্যাংক। সে তালিকা থেকেই ব্যাংকগুলোকে বেছে নিতে হবে ইসিএআই প্রতিষ্ঠান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2008, 11:10 AM

Updated : 26 Aug 2022, 02:26 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঋণের মান নিরূপণে প্রতিটি ব্যাংককে একটি প্রতিষ্ঠান নিয়োগ দিতে হবে। এক্সটার্নাল ক্রেডিট এসেসমেন্ট ইনস্টিটিউট (ইসিএআই) নামে ওই প্রতিষ্ঠানগুলোর একটি তালিকা করে দেবে বাংলাদেশ ব্যাংক। সে তালিকা থেকেই ব্যাংকগুলোকে বেছে নিতে হবে ইসিএআই প্রতিষ্ঠান। বৃহস্পতিবার বিভিন্ন ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো কেন্দ্রীয় ব্যাংকের একটি নীতিমালায় এ নির্দেশনা দেওয়া হয়েছে। ঝুঁকি এড়াতে সতর্কতার সঙ্গে ঋণ দেওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সরকারি প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও মান বিবেচনা করে ঋণের ঝুঁকি নির্ধারণের কথা বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে পাঠানো ওই নীতিমালায় বলা হয়, "ব্যাংকগুলোর ঋণের মান নিরূপণের জন্য প্রতিটি ব্যাংকে ইসিএআই নিয়োগ করতে হবে। প্রতিষ্ঠানগুলোর একটি তালিকা কেন্দ্রীয় ব্যাংক তৈরি করে দেবে। তা থেকে ব্যাংকগুলো তাদের পছন্দ মতো প্রতিষ্ঠানকে নিয়োগ করবে।" নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কেন্দ্রীয় ব্যাংক অচিরেই বিজ্ঞপ্তি দিয়ে ঋণের মান নিরূপণে আগ্রহী দেশি-বিদেশি প্রতিষ্ঠানগুলোর তালিকা চাইবে। এর পর মানসম্পন্ন ক্রেডিট রেটিং এজেন্সিগুলোর একটি তালিকা তৈরি করা হবে। এর মধ্য থেকে ব্যাংকগুলো তাদের পছন্দ অনুযায়ী প্রতিষ্ঠানকে নিয়োগ করবে।" বর্তমানে দেশে দুটি ক্রেডিট রেটিং এজেন্সি কাজ করছে। এ দুটি হচ্ছে- ক্রেডিট রেটিং ইনফর্মেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড এবং ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ। নতুন নীতিমালায় ব্যাংকগুলোর ঋণের ঝুঁকি বিবেচনা করে মূলধন রাখার ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে। সরকারি প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও মান বিবেচনা করে ঋণের ঝুঁকি নির্ধারণ করতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক। যে সব ব্যাংকের আর্থিক অবস্থা ও ঋণের মান ভালো, তাদের ঝুঁকিপূর্ণ সম্পদের পরিমাণ কমে যাবে। আবার যাদের আর্থিক অবস্থা ও ঋণের মান খারাপ, তাদের ঝুঁকিপূর্ণ সম্পদের পরিমাণ বাড়বে। প্রচলিত নীতিমালা অনুযায়ী সরকারি প্রতিষ্ঠানের ঋণের বিপরীতে ঝুঁকি ধরা হয় শূন্য থেকে ২০ শতাংশ। বেসরকারি খাতের ঋণের ক্ষেত্রে ঝুঁকি ধরা হয় ১০০ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের ওই কর্মকর্তা বলেন, "বেসরকারি খাতের অনেক প্রতিষ্ঠান রয়েছে, যারা নিয়মিত ঋণ শোধ করছে। অন্যদিকে সরকারি অনেক প্রতিষ্ঠান নিয়মিত ঋণ শোধ করছে না। কেন্দ্রীয় ব্যাংক মনে করে ওই নিয়ম যুক্তিযুক্ত নয়। ঋণের মান বিবেচনা করে তাদের ঝুঁকি নিরূপণ করা হলে ব্যাংকের আর্থিক অবস্থা যেমন ভালো হবে, তেমনি গ্রহীতারাও ঋণ পরিশোধে যত