ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রিমিয়ার ব্যাংকে ডা. এইচ বি এম ইকবালের চেয়ারম্যান পদ ও তার মেয়ে নওরিন ইকবালের পরিচালক পদ শূন্য ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।
অবৈধ সম্পদ অর্জনের মামলায় আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত হওয়ায় ব্যাংক কোম্পানি আইনের ১১ (২) ধারায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে এ সংক্রান্ত একটি চিঠি রোববার প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে বলে বিআরপিডি বিভাগের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
ওই চিঠিতে বলা হয়েছে, 'কোনো ব্যাংক কোম্পানির চেয়ারম্যান, পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি) আইনের বিধান লঙ্ঘনের দায়ে দণ্ডিত হয়ে থাকলে আর ওই পদে থাকতে পারেন না। স
bdnews24