২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিটিসিএল এর ৪২ কোটি টাকা অনিয়মের খোঁজ

বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল, বিলুপ্ত বিটিটিবি) চট্টগ্রাম অঞ্চলে প্রায় ৪২ কোটি টাকা অনিয়মের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার কমিশনের নিয়মিত ব্রিফিংয়ে মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল জানান, ২০০০-২০০১ থেকে ২০০৭-২০০৮ অর্থবছরে চট্টগ্রাম অঞ্চলের ১৩টি কার্যালয়ে মেরামত ও সংরক্ষণ খাতের জন্য বরাদ্দ এই ৪২ কোটি টাকা আত্মসাৎ করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2008, 12:48 PM

Updated : 26 Aug 2022, 02:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল, বিলুপ্ত বিটিটিবি) চট্টগ্রাম অঞ্চলে প্রায় ৪২ কোটি টাকা অনিয়মের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার কমিশনের নিয়মিত ব্রিফিংয়ে মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল জানান, ২০০০-২০০১ থেকে ২০০৭-২০০৮ অর্থবছরে চট্টগ্রাম অঞ্চলের ১৩টি কার্যালয়ে মেরামত ও সংরক্ষণ খাতের জন্য বরাদ্দ এই ৪২ কোটি টাকা আত্মসাৎ করা হয়। তিনি বলেন, "৮টি অর্থ বছরে চট্টগ্রাম টেলিযোগাযোগ অঞ্চলে মেরামত ও সংরক্ষণ খাতে ব্যয় দেখানো হয়েছে ১০৪ কোটি ১৫ লাখ ৯০ হাজার ৩২২ টাকা। এর মধ্যে ৪১ কোটি ৯০ লাখ ১২ হাজার ১৪৫ টাকা কার্যালয়গুলোর কর্মকর্তা-কর্মচারীরা আত্মসাৎ করেছেন।" হানিফ ইকবাল বলেন, "কমিশনের একটি বিশেষ দল গত ৪ থেকে ১১ সেপ্টেম্বর বিটিসিএল এর নথিপত্র পর্যালোচনা করেছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বক্তব্য নিয়েছে। তাদের বক্তব্য থেকে জানা, গেছে, বাইরে থেকে হাজার হাজার কুলি ও শ্রমিক নিয়োগ দেখিয়ে এসব কার্যালয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া হয়েছে।" তিনি জানান, চট্টগ্রাম অঞ্চলের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বিপুল পরিমাণ সম্পত্তিরও তথ্য পেয়েছে কমিশন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/এমএইচবি/১৮৪২ ঘ.