ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একের পর এক সহিংস ঘটনা দেশের তৈরি পোশাক খাতকে ঝুঁকির মধ্যে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য সচিব ফিরোজ আহমেদ।
বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) মিলনায়তনে চামড়া শিল্পে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ঋণ বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বাণিজ্য সচিব বলেন, "আমাদের মোট রপ্তানি আয়ের ৯৬ শতাংশই আসে ৪/৫টি পণ্য থেকে। এর মধ্যে তৈরি পোশাক থেকে আসে ৭৬ শতাংশ। সা
bdnews24