২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে টানা তৃতীয় দিনের মতো মন্দা

বিনিয়োগকারীরা মুনাফা তুলে নেওয়া চালিয়ে যাওয়ায় টানা তৃতীয় দিনের মতো পুঁজিবাজারে দরপতন হয়েছে বৃহস্পতিবার । ঢাকার শেয়ার বাজারে সাধারণ ও সার্বিক সূচক সামান্য বাড়লেও ভালোমানের (ব্লু চিপ) শেয়ারের সূচক নেমে গেছে। দেশের দুই শেয়ার বাজারেই লেনদেন কমেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2008, 01:43 PM

Updated : 07 Jul 2022, 05:50 PM

ঢাকা, সেপ্টেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিনিয়োগকারীরা মুনাফা তুলে নেওয়া চালিয়ে যাওয়ায় টানা তৃতীয় দিনের মতো পুঁজিবাজারে দরপতন হয়েছে বৃহস্পতিবার ।

ঢাকার শেয়ার বাজারে সাধারণ ও সার্বিক সূচক সামান্য বাড়লেও ভালোমানের (ব্লু চিপ) শেয়ারের সূচক নেমে গেছে।

দেশের দুই শেয়ার বাজারেই লেনদেন কমেছে।

দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ৫ দশমিক ৬৫ পয়েন্ট বা দশমিক ২০ শতাংশ বেড়ে ২৮০২ দশমিক ৯৭ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ৭ দশমিক ০৭ পয়েন্ট বা দশমিক ২৯ শতাংশ বেড়ে হয় ২৩৯৭ দশমিক ৭৫ পয়েন্ট। ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ৯ দশমিক ৭৪ পয়েন্ট বা দশমিক ৪০ শতাংশ কমে দাড়ায় ২৪০৯ দশমিক ০০৫ পয়েন্ট ।

দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৩৬ কোটি টাকার এক কোটি ৩৩ লাখ ২১ হাজার ৭৩০টি শেয়ার লেনদেন হয়। আগের দিনের লেনদেনের অঙ্ক ছিল ২৬৯ কোটি টাকা। ডিএসইতে ৮২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১২৯টির এবং অপরিবর্তিত ছিল ১৪টির দাম।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ২৯ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকার ২৫ লাখ ৯ হাজার ৯৯৮টি শেয়ার লেনদেন হয়। এই বাজারে ৩৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ১৮৫টির দাম কমেছে এবং তিনটির দাম অপরিবর্তিত ছিল।

সিএএসপিআই বা সার্বিক শ