২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর ট্যাক্সি ক্যাব সেবা ধসে পড়ার মুখে

রাজধানীর ট্যাক্সি ক্যাব সেবা প্রায় ধসে পড়েছে। ঢাকায় চলা ট্যাক্সিগুলোর মধ্যে ৭০ শতাংশ ইতোমধ্যে বসে পড়েছে। যাত্রীর পছন্দমত গন্তব্যে যেতে সবসময় রাজী না হওয়া এবং মিটারে না চলার সঙ্গে ট্যাক্সির স্বল্পতার সমস্যা যোগ হয়ে একটু স্বচ্ছন্দে যাতায়াত করতে চাওয়া নগরবাসীর দুর্ভোগ দিন দিন বাড়ছে। বিস্তারিত জানাচ্ছেন কামরান রেজা চৌধুরী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2008, 03:35 PM

Updated : 26 Aug 2022, 02:15 PM

কামরান রেজা চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর ট্যাক্সি ক্যাব সেবা প্রায় ধসে পড়েছে। সরকারি হিসেবেই ঢাকায় চলা ট্যাক্সিগুলোর মধ্যে ৭০ শতাংশ ইতোমধ্যে বসে পড়েছে। যাত্রীর পছন্দমত গন্তব্যে যেতে সবসময় রাজী না হওয়া এবং মিটারে না চলার সঙ্গে ট্যাক্সির স্বল্পতার সমস্যা যোগ হয়ে একটু স্বচ্ছন্দে যাতায়াত করতে চাওয়া নগরবাসীর দুর্ভোগ দিন দিন বাড়ছে। যোগাযোগ মন্ত্রণালয়ে পাঠানো এক প্রতিবেদনে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) উল্লেখ করেছে , এ বছরের জুলাই পর্যন্ত রাজধানীর ১০ হাজার ৮৫৭টি ক্যাবের মধ্যে সাড়ে সাত হাজারই রাস্তায় চলাচলের পুরোপুরি অযোগ্য হয়ে গ্যারেজে পড়ে আছে। এই সাড়ে সাত হাজার ক্যাব পরিবর্তনের জন্য বিআরটিএ আবেদনপত্র আহ্বান করে। কিন্তু এর বিপরীতে কর্তৃপক্ষ মাত্র ১২২৩টি আবেদন পেয়েছে। ট্যাক্সি খাতের বিপর্যয়ের জন্য ঘন ঘন গাড়ি ছিনতাই এবং অদক্ষ ও বেপরোয়া গাড়ি চালকদের দায়ী করেছেন বিআরটিএ কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। ক্যাবের সংখ্যা ক্রমেই কমে যাওয়ায় সিএনজি চালিত অটোরিক্সা চালকদের যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায় আরো বেড়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিআরটিএ কর্মকর্তারা। বিআরটিএ প্রকৌশল বিভাগের পরিচালক হুমায়ুন রশিদ খলিফা বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাজধানীর মোট ১০ হাজার ৮৫৭টি ট্যাক্সিক্যাবের মধ্যে এ বছরের জুলাই পর্যন্ত সাড়ে সাত হাজারই বসে গেছে।" হুমায়ুন রশিদ খলিফা জানান, এ খাতকে উজ্জীবিত করার জন্য ক্যাব মালিকদের সঙ্গে তিনি কয়েকবার বৈঠক করেছেন। কিন্তু ব্যবসায়ীরা এ ব্যাপারে তেমন আগ্রহ দেখাননি। বিআরটিএ পরিচালককে ব্যবসায়ীরা জানান ক্যাব ছিনতাইয়ের কারণে তারা প্রায় দেউলিয়া হতে বসেছেন। খলিফা বলেন, "ক্যাব খাতের বিপর্যয়ের কারণে সিএনজি চালিত অটোরিক্সা চালকরা অতিরিক্ত ভাড়া আদায়ে আরো উৎসাহী হয়ে উঠছে।" এ ধরনের যাত্রী হয়রানি রোধে বিআরটিএ যথেষ্ট তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে দাবি করেন তিনি। অযোগ্য হয়ে পড়া সাড়ে সাত হাজার ট্যাক্সি ক্যাবের 'রুট পারমিটের' বিপরীতে বিআরটিএ দরখাস্ত আহ্বান করলেও মাত্র ১২২৩টি আবেদন জমা পড়ে বলে জানান খলিফা। তিনি একে 'খুবই হতাশাজনক' আখ্যা দিয়ে বলেন, "এ খাতের সমস্যা সমাধান না হলে ট্যাক্সিক্যাব সেবা আদৌ চলবে কি না সে ব্যাপারে নিশ্চয়তা দেওয়া যায় না।" ট্যাক্সিক্যাব প্রতিষ্ঠান 'নোয়া ক্যাব' এর ব্যবস্থাপনা পরিচালক কে এম আবুল খালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পাঁচ বছর আগেও ৪২টি ক্যাব কোম্পানি থাকলেও তা কমে এখন মাত্র পাঁচটিতে দাঁড়িয়েছে। আবুল খালেক বলেন, "ছিনতাই এবং বেপরোয়া গাড়ি চালকরা আমাদের প্রায় দেউলিয়া করে দিয়েছে। চালকদের আমরা কোনোভাবেই শৃঙ্খলায় আনতে পারছি না। তারা আমাদের কোনো কথাই শোনে না।" 'নোয়া ক্যাব' এর ব্যবস্থাপনা পরিচালক জানান, তার প্রতিষ্ঠানের ৩২৫টি ক্যাব নামানোর অনুমতি থাকলেও তিনি বর্তমানে মাত্র ১২৫টি গাড়ি চালাচ্ছেন। আবুল খালেক বলেন, দক্ষ চালকের সংখ্যা কম হওয়ায় ব্যবসা চালাতে অদক্ষ ও গাড়ির যতে