২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের প্রতিশ্র"ত ৫ লাখ টন চালের মধ্যে এসেছে ৪ লাখ

ভারত বাংলাদেশকে যে পাঁচ লাখ টন চাল সরবরাহের প্রতিশ্র"তি দিয়েছিল তার মধ্যে এ পর্যন্ত চার লাখ টনের কিছু বেশি এসে পৌঁছেছে। বাকি এক লাখ টনও শিগগিরই এসে পড়বে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2008, 02:59 PM

Updated : 26 Aug 2022, 02:14 PM

ঢাকা, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত বাংলাদেশকে যে পাঁচ লাখ টন চাল সরবরাহের প্রতিশ্র"তি দিয়েছিল তার মধ্যে এ পর্যন্ত চার লাখ টনের কিছু বেশি এসে পৌঁছেছে। বাকি এক লাখ টনও শিগগিরই এসে পড়বে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেন। বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সচিব বলেন, "প্রতিশ্র"ত পাঁচ লাখ টনের মধ্যে চার লাখ টনের বেশি চাল ইতোমধ্যে দেশে পৌঁছেছে। বাকি চালও শিগগিরই এসে পড়বে।" তিনি জানান, গত ডিসেম্বরে প্রতিশ্র"তি দেওয়ার পর চার লাখ টন চাল পাঠাতে প্রায় আট সময় নিয়েছে ভারত। গত বছরের ১৫ নভেম্বর ঘূর্ণিঝড় সিডরের আঘাতে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রাণহানি ও ফসলসহ সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি গত ১ ডিসেম্বর সিডর-দুর্গত এলাকা পরিদর্শনে এসে পাঁচ লাখ টন চাল রপ্তানির প্রতিশ্র"তি দেন। প্রাথমিকভাবে ভারত সরকার প্রতিটন চাল ৪২০ ডলারে রপ্তানির কথা জানায়। কিন্তু আন্তর্জাতিক বাজারে চালের দাম বাড়ায় গত ৯ ফেব্র"য়ারি ভারত সরকার চালের রপ্তানি মূল্য বাড়িয়ে দেয়। এরপর দুদেশের কর্মকর্তাদের মধ্যে বিভিন্ন সময়ে কয়েকটি বৈঠক শেষে প্রতি টন চালের দাম সাড়ে চারশ ডলার নির্ধারণ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/জেকে/এসকে/২০৫৫ঘ.