২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেমিটেন্স আনতে মোবাইল ব্যাংকিং চালুর কথা ভাবছে কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসীদের পাঠানো অর্থ দ্রুত প্রাপকের কাছে পৌঁছে দিতে মোবাইল ব্যাংকিং চালু করার কথা ভাবছে বাংলাদেশ ব্যাংক। এ পদ্ধতি বাস্তবায়নের জন্য আইনি-কাঠামো তৈরিরও উদ্যোগ নেয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আবদুর রহিম হারমাছি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2008, 03:08 PM

Updated : 26 Aug 2022, 02:06 PM

আবদুর রহিম হারমাছি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবাসীদের পাঠানো অর্থ দ্রুত প্রাপকের কাছে পৌঁছে দিতে মোবাইল ব্যাংকিং চালু করার কথা ভাবছে বাংলাদেশ ব্যাংক। মোবাইল ফোনের এসএমএস (শর্ট ম্যাসেজ সার্ভিস) ব্যবহার করে অর্থ পাঠানোর এ পদ্ধতি বাস্তবায়নের জন্য আইনি-কাঠামো তৈরিরও উদ্যোগ নেয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ বৃহষ্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। রাজধানীর সোনারগাঁও হোটেলে রেমিটেন্স বিষয়ক এক জনসচেতনামূলক অনুষ্ঠান উদ্বোধন শেষে গভর্নর বলেন, "২০০৭-০৮ অর্থ বছরে প্রবাসী বাংলাদেশীরা প্রায় ৮ বিলিয়ন (৮০০ কোটি) ডলারের রেকর্ড পরিমাণ রেমিটেন্স দেশে পাঠিয়েছেন। ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স আনার জন্য নানামুখি পদক্ষেপ গ্রহণের ফলে এ সাফল্য এসছে। তবে এখনও অনেক প্রবাসী অবৈধ হুন্ডির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ দেশে পাঠাচ্ছেন। ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠালে সময় বেশি লাগে এবং খরচও বেশি হয়- এ কারণেই তারা হুন্ডির মাধ্যমে টাকা পাঠান।" তিনি জানান, এ বিষয়টি বিবেচনায় রেখে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দ্রুত গ্রাহকের কাছে পৌঁছে দিতে মোবাইল ব্যাংকিং চালুর কথা ভাবছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে গ্রাহকদের স্বার্থ নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ্য থেকে আইনি-কাঠামো তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। একটি সেবাদানকারী মোবাইল ফোন কোম্পানি এ সংক্রান্ত একটি প্রস্তাব বাংলাদেশ ব্যাংকে জমা দিয়েছে বলেও জানান গভর্নর। নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত বছরের প্রথম দিকে দেশের একটি মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান রেমিটেন্স এসএমএসের মাধ্যমে গ্রাহকদের কাছে দ্রুততম সময়ে এবং কম খরচে পৌঁছে দেওয়ার একটি প্রস্তাব কেন্দ্রীয় ব্যাংকে জমা দিয়েছে। ওই প্রস্তাবের পর গত বছরের শেষের দিকে কেন্দ্রীয় ব্যাংকের একটি প্রতিনিধিদল ফিলিপাইন সফর করে এসে ইতিবাচক রিপোর্ট দিয়েছে। প্রবাসী ফিলিপিনোরা এসএএমএসের মাধ্যমে গ্রাহকদের কাছে রেমিটেন্স পাঠিয়ে ভালো ফল পেয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।" মোবাইল ফোনে কোন পদ্ধতিতে রেমিটেন্স দেশে আসবে