২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের তিন পাটকলের পণ্য রপ্তানি বন্ধ একমাস ধরে

চট্টগ্রামের তিনটি রাষ্ট্রায়ত্ত পাটকলের উৎপাদিত পণ্য গত একমাস ধরে রপ্তানি করা যাচ্ছে না। প্যাকিং করার (গাইট বাঁধার) স্টিল পাত সরবরাহ বন্ধ থাকায় এ অচল অবস্থার সৃষ্টি হয়েছে বলে বাংলাদেশ জুট মিল করপোরেশন ও পাটকলগুলোর কর্মকর্তারা জানিয়েছেন। বিস্তারিত জানাচ্ছে রুহুল আমিন রানা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2008, 03:45 PM

Updated : 26 Aug 2022, 02:05 PM

রুহুল আমিন রানা চট্টগ্রাম অফিস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম চট্টগ্রাম, জুলাই ০৮(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের তিনটি রাষ্ট্রায়ত্ত পাটকলের উৎপাদিত পণ্য গত একমাস ধরে রপ্তানি করা যাচ্ছে না। প্যাকিং করার (গাইট বাঁধার) স্টিল পাত সরবরাহ বন্ধ থাকায় এ অচল অবস্থার সৃষ্টি হয়েছে বলে বাংলাদেশ জুট মিল করপোরেশন ও পাটকলগুলোর কর্মকর্তারা জানিয়েছেন। বিস্তারিত জানাচ্ছে রুহুল আমিন রানা। বিজেএমসি চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক ফেরদৌসুর রহমান পণ্য রপ্তানির বন্ধ থাকার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্টিল পাতের অভাবে পণ্য প্যাকিং (গাঁইট বাঁধাই) করতে পারছে না বলে রপ্তানি বন্ধ হয়ে আছে। তার দাবি, দেশের একমাত্র বেলিং হুপস (পাটজাত পণ্যের গাইট বাঁধাইয়ের স্টিল পাত) কারখানাটি বন্ধ থাকায় স্টিল পাত পাওয়া যাচ্ছে না। এ কারণেই প্রায় এক মাস ধরে এই তিনটি পাটকলের পণ্য প্যাকিং হচ্ছে না। বিজেএমসি'র হিসাব অনুযায়ী, আমিন, হাফিজ ও গুল আহমদ জুট মিলে রপ্তানি বন্ধ থাকায় প্রায় এক হাজার টন পণ্য গুদামে পড়ে আছে। এর মধ্যে হাফিজ জুট মিলে প্রায় সাড়ে ৫ শ' টন, আমিন জুট মিলে ২৫০ টনের বেশি, এবং গুল আহমদ জুট মিলে প্রায় ২৩০ টন পণ্য পড়ে আছে। এ সব পণ্যের রপ্তানি মূল্য পাঁচ কোটি টাকারও বেশি। ফেরদৌসুর রহমান বলেন, "এ ব্যাপারে জরুরি পদক্ষেপ না নিলে এ তিনটি রাষ্ট্রায়ত্ত পাটকল বড় ধরনের আর্থিক ও ব্যবসায়িক সমস্যার মধ্যে পড়বে।" তিনি জানান, গত ৪ জুন বেলিং হুপস সরবরাহকারী দেশের একমাত্র প্রতিষ্ঠান ন্যাশনাল আয়রণ অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি'র (এনএএসই) গ্যাস সংযোগ কেটে দেওয়া হয়। এর পর থেকে কারখানাটি বন্ধ রয়েছে। এর ফলে পাটকলগুলো স্টিল পাত পাচ্ছে না। ফেরদৌসুর রহমান বলেন, "ন্যাশনাল আয়রণকে একাধিকবার তাগাদা দেওয়ার হয়েছে। কর্তৃপক্ষ কারখানা চালুর আশ্বাস দিলেও নানা অজুহাতে সময়ক্ষেপণ করছে।" তিনি জানান, শুধুমাত্র গাইট বাঁধতে না পারায় শতভাগ রপ্তানি নির্ভর এ পাটকলগুলো গত একমাসে পাঁচ কোটি টাকার পণ্য রপ্তানি করতে পারেনি। এ কারণে মিল তিনটির উৎপাদিত পণ্য গুদামে খোলা অবস্থায় পড়ে রয়েছে। দেশের রাষ্টায়ত্ত ও বেসরকারি পাটকলগুলোরও একই অবস্থা বলে তিনি জানান। অতি শিগগির রপ্তানি প্রক্রিয়া শুরু করা না গেলে মিলগুলো তাদের উৎপাদন প্রক্রিয়া অব্যাহত রাখতে পারবে কিনা- তা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেন বিজেএমসি কর্মকর্তা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্যাস মিটারে হস্তক্ষেপের অভিযোগে গত ৪ জুন থেকে ন্যাশনাল আয়রণের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং প্রতিষ্ঠানটিকে জরিমানা করে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ। এরপর থেকে কারখানাটির উৎপাদন বন্ধ রয়েছে। এ বিষয়ে ন্যাশনাল আয়রনের হিসাব বিভাগের কর্মকর্তা মোহাম্মদ মোস্তবির গ্যাস মিটারে হস্তক্ষেপ কিংবা জরিমানার বিষয়টি অস্বীকার করে বলেন, "গ্যাস লাইন মেরামতের কারণে কারখানাটি বর্তমানে বন্ধ রয়েছে।" তিনি দাবি করেন, আগে মাটির নিচ দিয়ে গ্যাস সংযোগ নেওয়া হয়েছিল। সম্পতি বাখরাবাদ মাটির উপর দিয়ে গ্যাস লাইন পুনস্থাপন করছে। এ স