ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের বাজারে হিমায়িত চিংড়ি রপ্তানির যে বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছিল তা কেটে গেছে বলে দাবি করেছেন বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।
মঙ্গলবার বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে এ সম্পর্কিত উচ্চ পর্যায়ের এক বৈঠক শেষে সাংবাদিকদের উপদেষ্টা বলেন, "যুক্তরাষ্ট্রের বাজারে চিংড়ি রপ্তানি নিয়ে আমাদের দেশের বিরুদ্ধে এক ধরনের নেতিবাচক প্রচার ছিল। চিংড়ি প্রক্রিয়াজাতকরণ কারখানাগুলোতে শিশু শ্রম চলছে এবং কারখানাগুলোর মান ভালো নয়
bdnews24