ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জ্বালানি খাতে অনেক বেশি ভর্তুকি দেওয়ার কারণে দরিদ্র জনগোষ্ঠীকে রক্ষায় সরকারের তহবিলে টান পড়তে পারে বলে রোববার আশঙ্কা প্রকাশ করেছেন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আবাসিক প্রতিনিধি হুয়া দু।
এডিবি'র 'বাংলাদেশের ত্রৈমাসিক অর্থনৈতিক প্রতিবেদন' প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছরে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) লোকসানের পরিমাণ ১১০ কোটি ডলারে দাঁড়াবে। আর এই খাতে ভর্তুকি দিতে গিয়ে সরকার বাজেট নিয়ে বড় ধরনের চাপের মধ্যে রয়েছে।
এতে বলা হয়, গত বছর বন্যা ও ঘূর্ণিঝড়ের কারণে কৃষি উৎপাদন কম হওয়ায় মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি কমে ছয় শতাংশে দাঁড়াতে পারে। গত অর্থবছরের প্রবৃদ্ধি ছিল সাড়ে ছয় শতাংশ।
এ বছরের মার্চে মূল্যস্ফীতির হার বেড়ে ১০ শতাংশে দাঁড়িয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
বিপিসি'র ওপর থেকে চাপ কমানোর জন্য এডিবির কোনো পরামর্শ আছে কি না জানতে চাইলে হুয়া দু বলেন, "জ্বালানি খাতে ভর্তুকির পরিমাণ অনেক বেশি। গরীবদের রক্ষায় সরকারকে আরও মনোযোগী হতে হবে।"
তিনি বলেন, দেশের কর আইন আরো সহজ করা এবং করের আওতা বাড়ানো প্রয়োজন। এছাড়া বেসরকারি খাতে উন্নয়ন কার্যক্রম শক্তিশালী করতে হবে এবং রাজস্ব আদায় বাড়াতে আরও সুবিধা দেওয়া দরকার।
এডিবির প্রতিবেদনে বলা হয়, গত কয়েক বছরের খারাপ অবস্থা পার করে স
bdnews24